Language:

বাংলাদেশ সরকারের হজ্জ ভ্রমণ নিয়ম অনুসারে

 

  • অনুমদিত এজেন্সিঃ এজেন্সি বাংলাদেশ সরকারের নিবন্ধনভুক্ত কিনা তা যাচাই করতে হবে।
  • প্যাকেজ যাচাইঃ এজেন্সি থেকে সরবরাহকৃত প্যাকেজ সমূহে আবাসন, পরিবহন ও খাবার গুনমান সম্পন্ন কিনা তা যাচাই করতে হবে।
  • প্যাকেজ খরচ ও শর্ত সমূহঃ প্যাকেজ নেওয়ার পূর্বে হজ প্যাকেজের যাবতীয় খরচ সমূহ এবং পেমেন্ট প্রদানের সময় সীমা যাচাই করতে হবে।
  • হজ্জের সময়কালঃ হজ্জ প্যাকেজে সৌদি আরবে অবস্থান করার সময় সীমাসহ প্রয়োজনীয় সুবিধাদি যুক্ত রয়েছে কিনা তা যাচাই করতে হবে।

বাংলাদেশ সরকারের হজ্জ ভ্রমণ নিয়ম অনুসারে

 

প্রি-রেজিস্ট্রেনের সময়

  • বাংলাদেশ এন.আই.ডি ও পাসপোর্ট কপি সহ সরকার নির্ধারিত ফি ৩০,০০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

ফাইনাল রেজিস্ট্রেশনের সময়

  • এজেন্সিতে মূল পাসপোর্ট সহ সরকার নির্ধারিত ফি ৩,০০,০০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

  • পরবর্তীতে তারিখ ঘোষণা করা হলে প্যাকেজের নির্ধারিত বাকী টাকা জমা দিতে হবে।

বেসরকারি মাধ্যমে নিবন্ধনের পূর্ববর্তী ধাপ সমূহঃ

  • বেসরকারি মাধ্যমে রেজিস্ট্রেশন করতে ১৮ বছরের উপরের বয়সী হজ্জযাত্রীর জন্য এন.আই.ডি কার্ড, ১৮ বছরের নীচের বয়সী হজ্জ যাত্রীদের জন্মনিবন্ধন এবং বিদেশে বসবাসরত নন-রেসিডেন্ট বাংলাদেশি হজ্জযাত্রীর জন্য জন্মনিবন্ধন, ওয়ার্ক পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে।

  • ১৮ বছরের কম বয়সী, মহিলা ও নন-রেসিডেন্ট বাংলাদেশি হজ্জযাত্রীর ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি এন.আই.ডি আছে এমন একজন হজ্জযাত্রীর সঙ্গে রেজিস্ট্রেশন করতে হবে।

  • হজ্জ এজেন্সি হজ্জযাত্রীর এন.আই.ডি-র তথ্য নিয়ে রেজিস্ট্রেশন সিস্টেমে এন্ট্রি করে ব্যাংকে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার ভাউচার তৈরি করবে। হজ্জযাত্রী ভাউচার নিয়ে ব্যাংকে নির্ধারিত পরিমাণ টাকা জমা দিয়ে হজ্জ রেজিস্ট্রেশন সম্পন্ন করে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করবেন।

  • রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে সিস্টেমে এন্টিকৃত হজ্জযাত্রীর মোবাইলে আসা রেজিস্ট্রেশন নিশ্চিতকরণ এস.এম.এস. সংরক্ষণ করতে হবে।

বেসরকারি মাধ্যমে নিবন্ধনের ধাপসমূহঃ

  • বেসরকারি মাধ্যমের ক্ষেত্রে হজ্জযাত্রীর নির্দিষ্ট কোটার মধ্যে সিরিয়াল থাকতে হবে।

  • সিরিয়ালে থাকলে হজ্জযাত্রী এজেন্সির সঙ্গে যোগাযোগ করবেন।

  • পাসপোর্ট (ভিসা থেকে ৬ মাসের মেয়াদ থাকতে হবে) ও প্রাক-নিবন্ধন সনদ প্রয়োজন হবে।

  • এজেন্সির নির্ধারিত তৈরি করা প্যাকেজের মূল্য এজেন্সিকে পরিশোধ করবেন।

  • এজেন্সি থেকে নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে।

বেসরকারি মাধ্যমে নিবন্ধন পরবর্তী কার্যক্রমঃ

  • নিবন্ধনের পরে হজ্জযাত্রী তাদের নিবন্ধন সনদসহ পাসপোর্ট এজেন্সির কাছে জমা দিবেন।

  • সৌদি ভিসা বায়োমেট্রিক করার প্রক্রিয়া সম্পন্ন করবেন।

  • স্বাস্থ্য পরীক্ষাসহ ভ্যাকসিন গ্রহণ করবেন এবং মেডিক্যাল সনদ ও কলেরার সনদ সংগ্রহ করবেন।

  • এজেন্সির নির্ধারিত তারিখে হজ্জ অফিসে প্রশিক্ষণ নিবেন।

  • এজেন্সির নিকট থেকে পাসপোর্ট, টিকেট ও ভিসা ফ্লাইটের পূর্বেই সংগ্রহ করবেন।

  • ফ্লাইটের আট ঘণ্টা পূর্বে হজ্জযাত্রী ইমিগ্রেশনের জন্য হজ্জ অফিস, ঢাকায় রিপোর্ট করবেন।

Ministry of Hajj and Umrah, KSA কর্তৃক নির্দেশনা

  • হজ্জ ও উমরার ভিসা দিয়ে চাকরি করলে, ৯০ দিনের বেশি অবস্থান করলে বা আইন লঙ্ঘন করলে ২৫ হাজার সৌদি রিয়েল জরিমানা দিতে হবে।

  • ভিসা আবেদন রিজেক্ট হলে নতুন ফি দিয়ে পুনরায় আবেদন করতে হবে যা হাজী বহন করবেন।

  • ভিসা হওয়ার আগেই হোটেল এবং টিকেট কনফার্ম করতে হবে।

  • যাত্রার আগে প্রয়োজনীয় টিকা নেওয়া, নিজস্ব ঔষধ ও প্রেসক্রিপশন সাথে রাখা এবং পাসপোর্টে কোম্পানির স্টিকার থাকা আবশ্যক।

  • নুসুক (Nusuk) অ্যাপসের মাধ্যমে রিয়াদুল জান্নাহ এবং উমরাহ আদায়ের পারমিশন সিরিয়াল নিতে হবে।

  • সৌদি আরবে অবস্থানকালীন সরকারের সকল নিয়মাবলী মেনে চলতে হবে।

উমরাহ কার্যক্রম

  • ইহরামের প্রস্তুতি সম্পন্ন করা।

  • মিকাত অতিক্রম করার আগেই ইহরামে প্রবেশ করা।

  • মক্কায় পৌঁছে বিশ্রাম ও শক্তি সঞ্চয় করা।

  • কাবায় তাওয়াফ সম্পন্ন করা (৭ চক্কর ও ২ রাকাত সালাত আদায়)।

  • সাফা মারওয়াতে ৭ চক্করের মাধ্যমে সাঈ সম্পন্ন করা।

  • চুল কাটা ও ইহরাম ত্যাগ করা।

হজের কার্যক্রম

১ম দিন

  • ইহরামের প্রস্তুতি এবং ইহরামে প্রবেশ।

  • ফজর সালাতের পর মিনায় গমন।

  • আসর, মাগরিব ও ইশা সালাত আদায়।

  • মিনায় রাত যাপন।

২য় দিন

  • আরাফা অভিমুখে গমন।

  • সূর্য হেলে যাওয়ার পর হতে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান।

  • খুতবা শোনা এবং যোহর ও আসর সালাত আদায়।

  • সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হওয়া।

  • মুজদালিফায় পৌঁছে মাগরিব ও ইশা সালাত আদায় এবং রাত যাপন।

  • ৭০টি কঙ্কর সংগ্রহ করা।

৩য় দিন

  • ফজর সালাত আদায়ের পর সূর্য উদয়ের আগে মিনার উদ্দেশ্যে গমন।

  • সূর্য হেলে যাওয়ার আগেই বড় জামারাতে ৭টি কঙ্কর নিক্ষেপ।

  • কুরবানি সম্পন্ন করা এবং চুল কাটা।

  • ফরজ তাওয়াফ সম্পন্ন করা।

  • সাঈ সম্পন্ন করে মিনায় ফিরে রাত যাপন।

৪র্থ ও ৫ ম দিন

  • সূর্য হেলে যাওয়ার পর তাবু থেকে জামারায় গমন।

  • ৩টি জামারাতে (ছোট, মেঝ ও বড়) মোট ২১টি কঙ্কর নিক্ষেপ ও দু’আ করা।

  • মিনায় তাবুতে রাত যাপন।

  • ৫ ম দিনে মিনা ত্যাগ করতে চাইলে সূর্যাস্তের আগেই ত্যাগ করা।

৬ষ্ঠ দিন

  • সূর্য হেলে যাওয়ার পর তাবু থেকে জামারায় গমন করে ২১টি কঙ্কর নিক্ষেপ সম্পন্ন করা।

  • সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করা।

বিশেষ নোট: মক্কায় অবস্থানের সর্বশেষ দিন বিদায় তাওয়াফ সম্পন্ন করতে হবে।